Mass Firing: হাতে বিয়ার, নাচ-গানে মেতে ছিল সবাই, এলোপাথাড়ি গুলিতে নিমেষে শেষ ১২ জন - Bengali News | At Least 12 Dead, 20 injured after Mass Firing at Mexico's Guanajuato - 24 Ghanta Bangla News
Home

Mass Firing: হাতে বিয়ার, নাচ-গানে মেতে ছিল সবাই, এলোপাথাড়ি গুলিতে নিমেষে শেষ ১২ জন – Bengali News | At Least 12 Dead, 20 injured after Mass Firing at Mexico’s Guanajuato

Spread the love

মেক্সিকো: আনন্দ-উদযাপনে মেতে সবাই। হঠাৎ একটা কানফাটা শব্দ। কিছু বুঝে ওঠার আগেই নির্বিচারে চলতে শুরু করল গুলি। মেক্সিকোর গুয়ানাজুয়াতোয় অনুষ্ঠানের মাঝেই বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের।

জানা গিয়েছে, সেন্ট জন দ্য ব্যাপ্টিস্টের সম্মানেই ইরাপুয়াতোর স্থানীয় বাসিন্দারা রাস্তায় নাচ-গান ও মদ্যপান করছিলেন। আচমকাই সেখানে এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। নিমেষে বিশৃঙ্খলা তৈরি হয়। গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২০ জন।

অনুষ্ঠানে এই হামলার কথা শুনেই তীব্র নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। দুঃখ প্রকাশ করে তিনি জানান, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, মেক্সিকো সিটির উত্তর-পূর্বে অবস্থিত গুয়ানাজুয়াতো অপরাধীদের স্বর্গরাজ্য বলে মনে করা হয়। প্রায় সময়ই এখানে দুষ্কৃতীদের মধ্য়ে লড়াই-সঘাত লেগে থাকে মাদক পাচার ও অন্যান্য বেআইনি কাজ কেন্দ্র করে। চলতি বছরের প্রথম ৫ মাসেই ১৪৩৫টি খুন হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *