মাধবীর বিয়েতে বরকর্তা উত্তম, ছাদনাতলায় যেতেই আজব দাবি করে বসলেন মহানায়ক! কী চেয়েছিলেন নায়িকার থেকে? – Bengali News | Uttam kumar ask a special demand to madhabi mukherjee on her wedding
আজও উত্তম কুমারের সঙ্গে প্রথম দেখাটা ভুলতে পারেননি অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। যেভাবে থানা থেকে আসছি ছবির শুটিং ফ্লোরে মাধবীকে দেখে চেয়ার থেকে উঠে হাতজোর করে ম্যাডাম সম্বোধন করেছিলেন, সেই দৃশ্য আজও মাধবীর চোখের সামনে উজ্জ্বল। আরেকটি ঘটনাও মাধবীর স্মৃতিতে আজও উজ্জ্বল। তা হল মাধবীর বিয়ের সময় উত্তমের এক কাণ্ড!
অভিনেতা নির্মল কুমারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মাধবী মুখোপাধ্যায়। আর সেই বিয়েতে উত্তম ছিলেন বরকর্তা। মাধবী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, উত্তমবাবু কথা দিয়েছিলেন, তাঁর বিয়েতে বরকর্তা হিসেবেই হাজির থাকবেন। তবে এর সঙ্গে মাধবীর সামনে রেখেছিলেন এক শর্ত। যেটা মাধবী পূরণ না করলে, বিয়েতেই নাকি আসবেন না বসেছিলেন উত্তম।
কী ছিল সেই শর্ত?
উত্তম কুমার খুবই খেতে ভালবাসতেন, একথা নতুন নয়। তবে তাঁর প্রিয় খাবারের মধ্য়ে শীর্ষে ছিল ঘিয়ে ভাজা লুচি। তখন সবে কনের সাজে সেজে উঠেছেন মাধবী। হঠাৎ করেই সাদা ধুতি-পাঞ্জাবিতে মাধবীর ঘরে হাজির উত্তম। কনে বেশে মাধবীকে দেখে, উত্তমের মুখে একটাই প্রশ্ন, ঘিয়ে ভাজা লুচি হয়েছে তো? নইলে আমি চললাম। মাধবী বললেন, সব আছে। বিয়েটা হোক, তারপর তো খাওয়া। মহানায়ক হয়েও, উত্তমের এমন শিশুসুলভ ব্যবহার সেদিন মাধবীর মন জিতে নিয়েছিল।