ট্যানের সমস্যায় নাজেহাল? এক টুকরো টমেটোতেই দেখুন ম্যাজিক - Bengali News | One slice of tomato can removed your all skin tan issue - 24 Ghanta Bangla News
Home

ট্যানের সমস্যায় নাজেহাল? এক টুকরো টমেটোতেই দেখুন ম্যাজিক – Bengali News | One slice of tomato can removed your all skin tan issue

Spread the love

টমেটো যেমন রান্নায় দিলে স্বাদ বাড়ে তেমনই মুখের গ্লো বাড়াতেও সমান ভাবে কার্যকরী। এই ভ্যাপসা গরমে শরীর-মন দুই ক্লান্ত হয়ে যায়। মুখের উপর কালো দাগ-ছোপ এসবও থাকে। আর তাই যত দ্রুত এই সব দাগ ছোপ তুলে নিতে পারবেন ততই ভাল নিজের জন্য। ক্রিম বা ফেসিয়ালে সব সময় কাজ হয় না। সেক্ষেত্রে কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা।

রোজ রাতে বা সপ্তাহে একদিন যদি একস্লাইস টমেটোর সঙ্গে এই টোটকা মেনে চলেন তাহলে জেল্লা বাড়বেই। ছোট একটা টমেটো এর্ধেক করে নিতে হবে। একটা বাটিতে কফি পাউডার, মধু এক সঙ্গে মিশিয়ে নিন। মধু আর কফি ত্বকের জন্য খুবই উপকারী। কাটা টমেটো এবার মধু-কফির মিশ্রণে কোট করে মুখের উপর গোল গোল করে ঘুরিয়ে মাখুন।

এতে ত্বক অনেক বেশি টানটান হবে। কালচে দাগ-ছোপ থাকবে না। অনেকের মুখে কালো তিল থাকে, স্পট থাকে। আর তাতেই মুখের দাগ ছোপ সব উঠে আসবেই। ২ মিনিট ম্যাসাজ করার পর মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার দ্বিতীয় ধাপে একটা বাটিতে বড় ২ চামচ আটা নিতে হবে। এর মধ্যে এক চামচ বেসন মেশান। হাফ চামচ কস্তূরী হলুদ, এক চামচ গুঁড়ো দুধ আর আগের ব্যবহার করা টমেটো ধুয়ে গ্রেট করে নিন।

বাটি টমেটো থেকে রস বের করে তা এই মিশ্রণে মিশিয়ে দিন। এবার এই বেসন মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। শুধু মুখ নয়, হাতে-গলাতেও লাগাতে পারেন। লাগানোর পর আবার ২৫ মিনিট রেখে টমেটোর বাকি টুকরো দিয়ে ম্যাসাজ করতে হবে ২ মিনিট। কয়েকদিনের মধ্যেই দেখবেন, চোখে পড়ার মতো জেল্লা বাড়বে ত্বকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *