Purulia: বোলেরোর সঙ্গে ট্রেলারের মুখোমুখি ধাক্কা, মৃত ৯ - Bengali News | At least 9 people died in a road accident in Purulia - 24 Ghanta Bangla News
Home

Purulia: বোলেরোর সঙ্গে ট্রেলারের মুখোমুখি ধাক্কা, মৃত ৯ – Bengali News | At least 9 people died in a road accident in Purulia

Spread the love

বোলেরো গাড়ির ৯ যাত্রীরই মৃত্যু হয়েছেImage Credit source: TV9 Bangla

পুরুলিয়া: পুরুলিয়ার বলরামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু। বলরামপুর থানার নামশোল গ্রামের প্রাথমিক স্কুলের পাশে দুর্ঘটনাটি ঘটে। জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুরের দিক থেকে আসা ট্রেলারের সঙ্গে উল্টো দিক থেকে আসা বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ২টি গাড়ি উল্টে যায়। স্থানীয় মানুষ ও বলরামপুর থানার পুলিশ বোলেরো গাড়িতে থাকা ৯ জন আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জানা গিয়েছে, মৃতদের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি এলাকায়।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *