Malda: ওটি রুমের মধ্যে প্রসূতির হাত-পা বেঁধে সিজার, ভয়ঙ্কর পরিণতি সদ্যোজাত-মায়ের - Bengali News | Malda Death of a pregnant woman and a newborn due to medical negligence - 24 Ghanta Bangla News
Home

Malda: ওটি রুমের মধ্যে প্রসূতির হাত-পা বেঁধে সিজার, ভয়ঙ্কর পরিণতি সদ্যোজাত-মায়ের – Bengali News | Malda Death of a pregnant woman and a newborn due to medical negligence

সদ্যোজাত ও প্রসূতির মৃত্যুImage Credit source: TV9 Bangla

মালদহ:  ওটি রুমের মধ্যে প্রসূতির হাত পে বেঁধে সিজার। ছিল না কোনও বিশেষ পরিকাঠামোও। অকথ্য যন্ত্রণায় মৃত্যু প্রসূতির। মালদহের কালিয়াচকের একটি  নার্সিংহোমের বিরুদ্ধে তদন্তে স্বস্থ্য দফতরের। নার্সিংহোমের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ জেলা শাসকের। এদিকে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলতে গেলে,  এই খবর ধামা চাপা দেওয়ার কথা বলেন ম্যনেজার। অভিযোগ ভয়ঙ্কর।  মা ও সদ্যোজাতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে।

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ। গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর স্ত্রী চব্বিশের ফুলটুসি খাতুনকে মালদহে নিয়ে আসেন। অভিযোগ, ওই অ্যাম্বুলেন্স চালক তাঁদের ভুল বুঝিয়ে কালিয়াচকের ওই নার্সিংহোমে নিয়ে যায়। সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাতে আবার হঠাৎ করে নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাতকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে বলে, দাবি পরিবারের।

ভোর পাঁচটা নাগাদ সদ্যোজাতকে মেডিক্যালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে। হাত পা বাঁধা ছিল বলে অভিযোগ স্বামীর। এরপর পরদিন সকালে মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় সদ্যোজাতেরও। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, এই সব অভিযোগ মিথ্যা। তবে ম্যানেজার ফোনে এই খবর না করার জন্যও চাপ দেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *