এবারও ২১শে জুলাই শুধুই মমতাময়, ২৬এর আগে একতায় জোর! আগাম দিশা ঠিক করল তৃণমূল - 24 Ghanta Bangla News
Home

এবারও ২১শে জুলাই শুধুই মমতাময়, ২৬এর আগে একতায় জোর! আগাম দিশা ঠিক করল তৃণমূল

Spread the love

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে অন্যতম বড় কর্মসূচি হল ২১শে জুলাই। এবার একেবারে রেকর্ড জমায়েত করতে চাইছে তৃণমূল। আর এবারও ২১শে জুলাই পুরোটাই মমতাময়। এবার এনিয়ে যাতে কোথাও কোনও জল্পনা, বিতর্কের জন্ম না হয় সেকারণে আগাম এনিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তৃণমূল।

সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্য়ান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। সেখানে কোথাও দলের অন্য় নেতা নেত্রীর ছবি নেই। সেক্ষেত্রে দলের পক্ষ থেকে আগেই বড় ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে এবারও ২১শে জুলাইয়ের কর্মসূচি পুরোটাই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এনিয়ে আগাম ইঙ্গিত দিয়ে রেখেছে তৃণমূল। বলা ভালো এবার এনিয়ে আর কোথাও কোনও বিতর্ক বা জল্পনার বিষয় নেই।

মূলত এবার ২১শে জুলাইয়ের কর্মসূচি ঠিক কোন ঘরানায় হবে সেটা আগাম জানিয়ে দিয়েছে তৃণমূল। সেখানে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল ২১শে জুলাইয়ের দিন পোস্টার, ব্যানার, ফ্লেক্স কী ধরনের থাকবে সেটা চূড়ান্ত করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দফতর।

আর সূত্রের খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিকেই প্রাধান্য দিয়েছেন। সেক্ষেত্রে এর আগে যারা অভিষেকের ছবি না থাকা নিয়ে নেতৃত্বের যে অংশ নানা জল্পনাকে উসকে দিতেন তারা এবার কার্যত নীরব। সুযোগই পাচ্ছেন না বিতর্ককে উসকে দেওয়ার।

তৃণমূলের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলেও ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ধর্মতলা চলোর কথা উল্লেখ করে। কিন্তু সেখানেও কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। সেখানে অন্য কোনও নেতা নেত্রীর কোনও ছবি নেই।

ইতিমধ্য়েই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শনিবার ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছিলেন। সেখান থেকে বেরিয়ে ২১শে জুলাইয়ের তাৎপর্যের কথা উল্লেখ করেন একাধিক নেতা। কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১শে জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন উনি যেহেতু ২১শে জুলাইয়ের সেই কর্মসূচিতে ছিলেন না তাই তাঁর ছবি থাকবে না। শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবিই থাকবে।

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, অভিষেক বলেছেন ২১শে জুলাইতে আমি ছিলাম না। তাই অভিষেকের ছবি থাকবে না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তোমরা ছিলে। এখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি থাকবে। পরবর্তীকালে সাধারণ সম্পাদক খুব ভালোভাবে পার্টিটাকে চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *