শুনশান রাস্তার পাশে উদ্ধার হয়েছিল যুবকের দেহ, প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

শুনশান রাস্তার পাশে উদ্ধার হয়েছিল যুবকের দেহ, প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ

Spread the love

যুবক খুনে তাঁর প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ। দেবজ্যোতি সিং নামে এক যুবকের খুনের ঘটনায় পম্পি শর্মা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের সঙ্গেই শেষবার দেখা গিয়েছিল নিহত দেবজ্যোতিকে।

গত ৫ জুন কুলটি থানার সীতারামপুরে রাস্তার পাশে দেবজ্যোতির গলাকাটা দেহ উদ্ধার হয়। পাশে পড়ে ছিল যুবকের মোটরসাইকেলটি। এটি খুন না দুর্ঘটনা তা নিয়ে দ্বিধায় ছিল পুলিশ। তবে নিহতের পরিবার খুনের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই রাতে প্রেমিকা পম্পি শর্মাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে গিয়েছিলেন দেবজ্যোতি। তার পরই তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় একটি জমি কেনাবেচার সংস্থায় একসঙ্গে কাজ করতেন দুজনে। সেখান থেকেই সম্পর্কে জড়ান তাঁরা। পুলিশ পম্পিকে জেরা করতে একাধিক অসংলগ্ন কথা বলতে থাকে সে। এর পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরুল্যা জেলার নিতুড়িয়া থানার পাবেলিয়ার বাসিন্দা ওই তরুণী। তাঁর সঙ্গে স্থানীয় এক যুবকেরও সম্পর্ক রয়েছে। ত্রিকোণ প্রেমের জেরে খুন করা হয়েছে দেবজ্যোতিকে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতকে জেরা করে এই খুনে আর কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *