India Railways: রাজার মতো চালচলন! বিনামূল্যে ট্রেনে উঠতে বিরাট ফন্দি এই ব্যক্তির – Bengali News | Fake ADRM Arrested From Bihar in Indian Rail
নয়াদিল্লি: ভুয়ো টিকিট পরীক্ষক থেকে ভুয়ো রেলপুলিশ। এ যেন রোজকার ব্য়াপার। সাম্প্রতিক কালে এই বাংলার শিয়ালদহ থেকে ধরা খেয়েছে একের পর এক ভুয়ো টিকিট পরীক্ষক। তবে এবার যিনি ধরা খেলেন তিনি কোনও টিকিট পরীক্ষক বা রেলপুলিশ নয়। সরাসরি ADRM পদমর্যাদার। কিন্তু ভুয়ো।
ঘটনা বিহারের দ্বারভাঙ্গা রেল স্টেশনের। সেখানেই ঘুরে বেড়াচ্ছিলেন এই ভুয়ো ADRM। উঠে পড়েছিলেন সেনানী এক্সপ্রেসের AC কোচেও। তারপর আয়েশ করে পা ছড়িয়ে ছিটিয়ে রাজার মতো বসেছিলেন তিনি। আর যেই পাশ দিয়ে যাচ্ছে তাকেই চা, জল আনার নির্দেশ দিচ্ছেন তিনি।
এমনকি, তার চালচলন দেখে ট্রেনের মধ্য়ে থাকা টিকিট পরীক্ষকও মাথা নামিয়ে চলা ফেরা করছিলেন। যতই হোক ADRM বলে কথা। কিন্তু সেই ব্যক্তির এমন সুখ সময় বেশিক্ষণ থাকে না। ক্ষণিকের মধ্য়েই বেরিয়ে পড়ে সত্য়িটা। ফোন ঢোকে সেই এক্সপ্রেসে থাকা রেলপুলিশের কাছে। একটা গোপন খবর পায় তারা।
दरभंगा जंक्शन पर फर्जी ADRM साहेब गिरफ्तार, खुद को समस्तीपुर का अधिकारी बताकर कर रहा था यात्रा; TTE से मंगवा रहा था चाय बिस्किट#samastipur #darbhanga #adrm pic.twitter.com/yPuyh2HGlh
— Samastipur Town (@samastipurtown) June 6, 2025
সমাজমাধ্য়মে এই ভুয়ো ADRM-এর কীর্তি ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ আয়েশ করে ঘুমোচ্ছিলেন ওই ADRM। সেই সময় এক টিকিট পরীক্ষক তাকে সেবা করতে ব্যস্ত। তখন সেই সেবা পর্বের মাঝে ঢুকে পড়েন এক রেলপুলিশ। ADRM ছদ্মবেশীর পরিচয়পত্র চেয়ে বসেন তিনি। পুলিশের ওমন তাবড় থেকে ভয় পেয়ে যায় সেই ভুয়ো ADRM। বেরিয়ে আসে সত্যি। জানা যায়, সেই ভুয়ো ADRM এক বেসরকারি সংস্থার কর্মী। বিনামূল্যে ট্রেনে চড়তে এই সব ফন্দি আঁটেন।
