আইন নিয়ে পড়েছেন? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে রয়েছে চাকরির সুযোগ - 24 Ghanta Bangla News
চাকরির-খবর

আইন নিয়ে পড়েছেন? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে রয়েছে চাকরির সুযোগ

Spread the love

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাজ্য পুলিশের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, সেখানে একটি পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীরা অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন।

পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে আবেদনকারীদের জন্য বিজ্ঞপ্তিতে কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, সমতুল পদে কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডি বা ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ জুন আবেদনের শেষ দিন। এর পরে চাকরিপ্রার্থীদের নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *