Weather Update: পিছিয়ে যাচ্ছে সময়, সুখের দিন শেষ, খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর - Bengali News | Weather update Monsoon not entering South Bengal on schedule - 24 Ghanta Bangla News
Home

Weather Update: পিছিয়ে যাচ্ছে সময়, সুখের দিন শেষ, খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর – Bengali News | Weather update Monsoon not entering South Bengal on schedule

Spread the love

সময়ে ঢুকছে না বর্ষাImage Credit source: TV9 Bangla

কলকাতা: নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে ঢুকছে না বর্ষা। আবহাওয়া দফতরের সূচি অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ১০ জুন। ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না। বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই সপ্তাহে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী কয়েক দিনের তাপমাত্রা বাড়বে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলাতে প্রভাব বিস্তার করবে। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

তবে এখন দক্ষিণবঙ্গে সামান্য ঝড়বৃষ্টি হবেয  বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বাকি জেলাগুলি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।

উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে শুক্রবার থেকে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনের এই উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *