Mahua Moitra: চুপিচুপি গাঁটছড়া বাঁধলেন মহুয়া মৈত্র, বাংলার জামাইয়ের পরিচয় জানেন? – Bengali News | TMC MP Mahua Moitra ties the knot with BJD MP Pinkai Misra, Who is He? know his background
বিয়ে করলেন মহুয়া মৈত্র। পাত্র কে?Image Credit source: X
নয়া দিল্লি: সাত পাকে বাঁধা পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাত্র কে জানেন? তিনিও একজন সাংসদ। ওড়িশার বিজু জনতা দলের নেতা তথা পুরীর চারবারের সাংসদ পিনাকী মৈত্র।
জানা গিয়েছে, দেশে নয়, দেশের বাইরে চুপিসাড়ে বিয়ে সেরেছেন দুই সাংসদ। গত ৩ মে তারা জার্মানিতে বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন তাদের বিয়ের ছবি। পাত্রীকে তো সকলে চেনেন। পাত্র পরিচয়টাও জেনে নিন-
ওড়িশার ছেলে পিনাকী মিশ্র। ১৯৫৯ সালে জন্ম তার। সংসদীয় কেরিয়ার শুরু ১৯৯৬ সাল থেকে। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ব্রজ কিশোর ত্রিপাঠীকে হারিয়েই সংসদে পা রেখেছিলেন পিনাকী মিশ্র। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।
বিস্তারিত আসছে…