মহেশতলায় নাবালককে নির্যাতন, মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে ধরল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

মহেশতলায় নাবালককে নির্যাতন, মূল অভিযুক্ত শেহেনশাহকে মুম্বই থেকে ধরল পুলিশ

Spread the love

সন্তোষপুরে জিন্স রং করার কারখানায় শিশুশ্রমিককে উলটো করে ঝুলিয়ে ইলেক্ট্রিকের শক দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেহনশাহকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে ওই ঘটনায় অভিযুক্ত আরও ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

গত শুক্রবার সন্তোষপুরের ওই কারখানায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক নাবালকের ওপর পৈশাচিক নির্যাতন করা হয়। উলটো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয় উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা ওই নাবালককে। শুধু তাই নয়, ঘটনার পর থেকে নাবালকের খোঁজ নেই। কারখানার মালিক শেহনশাহ নাবালকের বাবাকে ফোন করে বলে ছেলেকে ফেরত পেতে গেলে দিতে ২ লক্ষ টাকা।

সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। তৎপর হয় মহেশতলার রবীন্দ্রনগর থানার পুলিশ। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে এমন ২ শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত কারখানামালিক শেহেনশাহ ও নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার মুম্বই থেকে শেহেনশহাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাকে ট্রানজিট রিম্যান্ডে রাজ্যে আনা হচ্ছে। তবে এখনও খোঁজ নেই নাবালকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *