Virat Kohli: ফাইনালে কোহলির ব্যাটে এল না ‘বিরাট’ ইনিংস, ‘একলাখি গর্জনে’ উত্তাল মোদী স্টেডিয়াম – Bengali News | Virat Kohli fails to score big run in IPL 2025 Final, he got out by scoring 43
ফাইনালে কোহলির ব্যাটে এল না ‘বিরাট’ ইনিংস, ‘একলাখি গর্জনে’ উত্তাল মোদী স্টেডিয়ামImage Credit source: BCCI
কলকাতা: যতক্ষণ ক্রিজে রয়েছেন বিরাট কোহলি, নেই কোনও চিন্তা — আইপিএলের ফাইনাল (IPL Final) চলাকালীন এমনটাই বলাবলি করছিলেন আরসিবির (RCB) অনুরাগীরা। আর কোহলি ভালোই এগোচ্ছিলেন। আচমকাই হারালেন উইকেট। পুরো ২০ ওভার খেলে মাঠ ছাড়ার সুযোগ ছিল কোহলির সামনে। কিন্তু কোথায় কী! শ্রেয়স আইয়ার যে কিং কোহলির জন্য স্পেশাল প্ল্যান বানিয়েছিলেন! আরও ভালো করে বললে ফাঁদ পেতেছিলেন। আর সেই ফাঁদেই পা দিয়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি আউট হয়েই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একলাখি গর্জন।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ১৮তম আইপিএলের ফাইনাল। টস জিতে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার আরসিবিকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। আরসিবির ওপেনিং জুটি আজ ক্লিক করেনি। দলগত ১৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন। ফিল সল্টের উইকেট তুলে নেন কাইল জেমিসন। তবে বিরাটকে তখনই ফেরানো যায়নি।