Malda: বাংলাদেশে থাকেন প্রেমিক, চুপি-চুপি মালদহ থেকে দেখা করতে গিয়ে আটক প্রেমিকা – Bengali News | Malda: Boyfriend lives in Bangladesh, girlfriend arrested for secretly meeting from Malda
মালদহ: অনুপ্রবেশ ইস্যুতে কড়া ভারত। সীমান্তে ক্রমাগত নজর রাখছে বিএসএফ (BSF)। এই আবহের মধ্যেই এবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে গিয়ে বিজিবির হাতে আটক যুবতী। জানা যাচ্ছে, প্রেমিকের কাছে যেতে গিয়ে বিজিবির হাতে আটক ওই যুবতী।
জানা গিয়েছে, ওই যুবতীর বাড়ি মালদহ জেলার বামনগোলার কাশিমপুর এলাকায়। আজ,বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের নাহিরকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ই বিজিবির হাতে ধরা পড়ে যান তিনি। এরপর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে।
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই বামনগোলা ব্লকের সীমান্ত দিয়ে ওই যুবতীকে দেশে ফেরত নিয়ে আসা হবে। এরপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাঁকে। প্রসঙ্গত, কয়েকদিন আগে বাংলাদেশের বাসিন্দা বিশেষভাবে সক্ষম এক যুবককে জোর করে ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল বিজিবি। শেষে বিএসএফের সঙ্গে পেরে না উঠে রাতভর ভারত-বাংলাদেশ সীমান্তের মাঝেই যুবককে ফেলে রাখেন জওয়ানরা। কিন্তু এক্ষেত্রে বিএসএফ-এর অন্য নজির। ভারতীয় ওই যুবতীকে ফেরানোর জন্য চলল ফ্ল্যাগ মিটিং। যা স্বাভাবিকভাবেই শেখা উচিত বিজিবির।
