Mamata Banerjee on teachers: পরীক্ষায় যাঁরা বসতে পারবেন না তাঁদের জন্য কী ব্যবস্থা? জানালেন মমতা - Bengali News | CM Mamata Banerjee arrange those who also made for who could not sit for the exam. - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee on teachers: পরীক্ষায় যাঁরা বসতে পারবেন না তাঁদের জন্য কী ব্যবস্থা? জানালেন মমতা – Bengali News | CM Mamata Banerjee arrange those who also made for who could not sit for the exam.

কলকাতা: পরীক্ষা আবার দিতে হবে। আজ মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানিয়েছেন,কোর্ট যাঁদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, যাঁদের পরীক্ষায় না বসার নির্দেশ দিয়েছে তাঁদের জন্যও রাজ্য সরকার মানবিক। তাঁরাও যাতে চাকরি করতে পারেন অন্য বিভাগে সেই বিষয়টিও দেখা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “কিন্তু যাঁদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে,এবং যাঁদেরটা বাতিল করা হয়েছে এবং যাঁদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তাঁরা অন্য বিভাগে যোগদান করতে পারে,কোর্ট বলে দিয়েছে। শিক্ষা দফতরে লোক দরকার। ঘণ্টা বাজানো, রুম পরিষ্কারের লোক দরকার,তালা বন্ধ লোক নেই…।”

এরপর তিনি আরও বলেন, “সেই রকম যেমন অতিরিক্ত গ্রুপ সি-ডি নিচ্ছি… তেমন তাঁরাও শিক্ষা দফতরে আবেদন করতে পারেন। তাছাড়া আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্টে কাজের অপশন দেব। সেটা আলাদা করে নোটিফাই করব।”

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন কেন সরকার এই সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রীর কথায় অনেকের বাড়িতে বৃদ্ধ বাবা-মা আছে, কেউ লোন নিয়েছেন। এখন তাঁদের চাকরি গেলে চলবে কীভাবে? তিনি বলেন, “মানবিকতার স্বার্থে তাঁরা শিক্ষা দফতরে অ্যাপ্লাই করতে পারেন। এরপর আরও কয়েকটি বিভাগেও অ্যাপ্লাই করতে পারেন। সেটা আমরা তিন চারদিন পর করে দেব। তবে আগে শিক্ষকদের নোটিফিকেশন বেরবে, তারপর বাকিদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *