NITI Aayog: রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে নীতি-বৈঠকে মোদী, দিলেন, হাতে-হাত রাখার বার্তা - Bengali News | PM chairs 10th Governing Council Meeting of NITI Aayog - 24 Ghanta Bangla News
Home

NITI Aayog: রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে নীতি-বৈঠকে মোদী, দিলেন, হাতে-হাত রাখার বার্তা – Bengali News | PM chairs 10th Governing Council Meeting of NITI Aayog

Spread the love

রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতি আয়োগের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারতমন্ডপমে আয়োজন হয়েছিল এই বৈঠকের। ‘২০৪৭ সালে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য’, এই থিমকে কেন্দ্র করেই আয়োজন হয়েছিল সভার।

নীতি আয়োগের বৈঠকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত রাজ্যগুলির ভবিষ্য়ৎ উন্নয়নের কথাই তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, ‘দেশকে বিকশিত ভারত হিসাবে গড়ে তোলা প্রতিটি ভারতীয়র আকাঙ্খা। এটি কোনও দল, রাজনীতির অভিসন্ধি নয়। বরং, দেশের ১৪০ কোটি নাগরিক প্রত্যাশা।’

কিন্তু কেন্দ্র-রাজ্য়ের সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্র কাঠামো তৈরির প্রয়োজন, সেই কথাটাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কেন্দ্র ও সকল রাজ্যগুলিকে এক লক্ষ্যে, এক সঙ্গে কাজ করতে হবে। তবেই উন্নয়ন সম্ভব এবং এই এক লক্ষ্য়ই আমাদের ২০৪৭ সালের আগে বিকশিত ভারত স্বপ্ন অর্জনে সাহায্য করবে।’

বিশ্বের বড় বড় অর্থনীতিগুলিকে ভারত যে টেক্কা দিচ্ছে, সেই কথাটা উঠে আসে মোদীর মুখেও। এদিন তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির মধ্যে ভারত অন্যতম। কিন্তু এই দেশে উন্নয়নের জোয়ারকে আরও উত্তাল করতে হবে। যার জন্য সহায়তা করবে রাজ্যগুলি। এমনকি, বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরাও ভারতে বিনিয়োগের জন্য আগ্রহী। তাই আমি আর্জি রাখব, রাজ্যগুলি যেন সেই সুযোগকে কাজে লাগায়।’

উন্নয়নের পাশাপাশি দেশব্যাপী পর্যটন শিল্পকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আমাদেন উন্নয়নের গতি আরও বাড়াতে হবে। সেই জন্য আমাদের টিম ইন্ডিয়া রূপে কাজ করা প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *