আরও প্যাঁচে সন্দীপ ঘোষ, আরজিকর কাণ্ডে নয়া মোড়! বড় হাতিয়ার সিবিআইয়ের হাতে - 24 Ghanta Bangla News
Home

আরও প্যাঁচে সন্দীপ ঘোষ, আরজিকর কাণ্ডে নয়া মোড়! বড় হাতিয়ার সিবিআইয়ের হাতে

Spread the love

আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এরপর গোটা দেশজুড়ে শুরু হয়েছিল আন্দোলন। তদন্তে নেমেছিল সিবিআই। গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আরজিকের সীমাহীন দুর্নীতর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে।

এদিকে চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানিতে সন্দীপ ঘোষ সহ পাঁচজন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিল। আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়েছিল। কিন্তু সিবিআইয়ের কাছে বড় হাতিয়ার হল ১৬জন সাক্ষীর বয়ান।

এবার সিবিআইয়ের তরফে আদালতে জোরালো সওয়ালের মাধ্য়মে দাবি করা হয়েছে আরজি কর মেডিক্যালে দুর্নীতির সঙ্গে পুরো জড়িত রয়েছেন সন্দীপ ঘোষ। আর তারই প্রমাণ হিসাবে সিবিআইয়ের হাতে বড় হাতিয়ার হল ১৬জন সাক্ষীর বয়ান। এই ১৬জন সাক্ষীর বয়ানকে আদালতে হাজির করেছে সিবিআই।

সূত্রের খবর, সিবিআই একাধিক চিকিৎসকের বয়ান নথিবদ্ধ করেছিল। সেই সঙ্গেই নন মেডিক্যাল অফিসার যারা রয়েছেন তাঁদের একাংশের কাছ থেকেও বয়ান নিয়েছিল সিবিআই। এরপরই সেই বয়ান পেশ করা হয় আদালতের কাছে। অধিকাংশ ক্ষেত্রেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন চিকিৎসক, মেডিক্যাল ও নন মেডিক্যাল অফিসাররা। সেই বয়ানই আদালতে সিবিআইয়ের কাছে বড় হাতিয়ার।

মূলত টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতি, পার্কিং স্পেস ও ক্য়াফেটারিয়ার জন্য় জায়গা পছন্দের লোককে দেওয়ার নাম করে কাটমানি সহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আচমকা এমন অভিযোগ উঠেছে তা কিন্তু নয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে থেকেই ছিল ভুরি ভুরি অভিযোগ উঠেছিল আগেই। কিন্তু সেই সময় কি তাকে আড়াল করার চেষ্টা করা হত?

এই প্রশ্নটা বার বারই উঠেছে বিভিন্ন মহলে। তবে সূত্রের খবর, গত মার্চ মাসে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি টালা থানা। এরপর কোর্টে অভিযোগ জমা পড়ে। ৫ মাস আগে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। এরপর তদন্তও শুরু হয়েছিল। কিন্তু সেই তদন্তে গত এপ্রিল মাসে সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিল টালা থানা।

আর সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নেমে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই। সিবিআই গ্রেফতার করেছিল সন্দীপ ঘোষকে। নিজাম প্য়ালেস থেকে কোর্ট চত্বর সর্বত্র সন্দীপ ঘোষকে দেখে উঠেছিল চোর চোর স্লোগান। এবার সেই সন্দীপের বিরুদ্ধে জোরালো সওয়াল করল সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *