Fire in Kolkata: বেলগাছিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে সেন্ট্রাল ডায়েরি, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন - Bengali News | Fire in Belgachia, central diary engulfed in flames, 7 fire engines at the scene - 24 Ghanta Bangla News
Home

Fire in Kolkata: বেলগাছিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে সেন্ট্রাল ডায়েরি, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন – Bengali News | Fire in Belgachia, central diary engulfed in flames, 7 fire engines at the scene

ভয়াবহ অগ্নিকাণ্ড বেলগাছিয়ায় Image Credit source: TV-9 Bangla

বেলগাছিয়া: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শহরের মুখে। দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই দাউ দাউ করে জ্বলে উঠল বেলগাছিয়ায় সেন্ট্রাল ডায়েরিতে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গেল গোটা এলাকা। কোলা ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। যদিও আগুনের তীব্রতা এতই বেশি যে আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের তীব্রতা বেশি থাকায় আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছে দমকল।

তীব্র আতঙ্ক গোটা এলাকায়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। খোঁজ চালাচ্ছেন দমকলের কর্মীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগ। পৌঁছেছে সিইএসএই। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

বিকাল ৫টা ১৫ নাগাদ ঘটনাস্থলে জড়ো হয় দমকলেন ১২টি ইঞ্জিন। আগুন লাগার আসল কারণ জানতে পুরোদমে শুরু হয় তদন্ত। সূত্রের খবর, তিন তলা ভবনের এক তলায় রয়েছে গোডাউন। দোতলায় এবং তিন তলায় অফিস রুমং। নীচের তলার গোডাউনটা পরিত্যক্ত ছিল। পুরো ভবনটিই আগুনের গ্রাসে চলে গিয়েছে। দুধের প্লাস্টিক থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে মনে করেছে দমকল। মিল্ক কমিশনার কুমারজীব চক্রবর্তীকে আগুন সম্পর্কিত বিষয় নিয়ে জানতে চাইলে কোনও কথা না বলে এড়িয়ে যান। 

অন্যদিকে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্টিয়ারিং কমিটির সদস্য বারিন মজুমদার এই অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন।  বলছেন, যে গোডাউনে আগুন লেগেছে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ সমস্ত নথি রয়েছে। আজ অফিসে কর্মচারীর সংখ্যাও কম ছিল। কর্মচারীরা রেড রোডে চলা ধর্নায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেই সময় কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে? এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *