টলিপাড়া থেকে রওনা দিলেন যীশু সেনগুপ্ত-আবীর চট্টোপাধ্যায়-পরমব্রত চট্টোপাধ্যায়। আজ লালবাজারে সাইবার ক্রাইম রুখতে পুলিশের দ্বারস্থ হচ্ছেন টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুই নায়কের সঙ্গে রয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিশপাল সিং রানে, রানা সরকার পৌঁছে গিয়েছেন জোট বেঁধে। টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস যেমন রয়েছেন এই অভিযানে, […]