হুগলি: রাস্তায় যানজটে আটকে কলেজে যেতে দেরি হচ্ছিল। এক পশু চিকিৎসককে পেটালেন এক কলেজ ছাত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ জনতা তেড়ে যায় ছাত্রের দিকে। পরবর্তীতে তাঁদের হাত থেকে বাঁচাতে ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ চুঁচুড়া বালির মোড়ে যানজটের সৃষ্টি হয়। হুগলি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্চিস্মান মোদক। […]