কলকাতা: বছরের শুরুতেই বাংলার ক্রীড়া জগতে নক্ষত্রপতন। প্রয়াত বিলিয়ার্ডসের বিশ্বচ্যাম্পিয়ন মনোজ কোঠারি। বয়স হয়েছিল ৬৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্দি ক্রীড়াবিদ। লিভারের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। ১০ দিন আগে চেন্নাইয়ের এক হাসপাতালে হয় লিভার প্রতিস্থাপন। সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলার খেলাধুলোয় ফুটবল, ক্রিকেট, হকির দাপটই বেশি। কিন্তু অন্য খেলার […]