ছেলে বিশেষভাবে সক্ষম। বাবার মৃত্যু হয়েছে বাড়িতে। কোনওরকমে অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে এসেছিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে এসেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার তিনি। মৃতদেহ সাগর দত্ত হাসপাতালের মর্গে রাখার জন্যই তাঁর কাছ থেকে চাওয়া হল ২২ হাজার টাকা। অভিযোগ, হাসপাতালেরই এক সরকারি কর্মীর বিরুদ্ধে। ঘটনায় সরব বিধায়ক। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে কামারহাটি থানার পুলিশ। বরানগর পৌরসভার […]