2026 - Page 4662 of 4723 - 24 Ghanta Bangla News
Home

কীভাবে ৭৮টা ঘুমের ওষুধ পেয়েছিলেন দেবলীনা? ভয়ঙ্কর তথ্য এল সামনে – Bengali News | Here is how debolina nandy collect 78 medicine

যাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হাজার হাজার মানুষ, যাঁর পারিবারিক ভ্লগ দেখে সাধারণ মানুষ খুঁজে পায় ঘরের মেয়ের টান— সেই দেবলীনা নন্দীর বর্তমান ঠিকানা এখন হাসপাতালের বিছানা। কেন জীবনের চরম সিদ্ধান্ত নিলেন এই হাসিখুশি গায়িকা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। গত ক’দিনে দেবলীনার জীবন নিয়ে সমাজমাধ্যম দ্বিধাবিভক্ত হলেও, তাঁর দিদির সাম্প্রতিক লাইভ ঘিরে তৈরি হয়েছে […]

Home

EPFO Returns: চাকরি ছেড়ে দিলেও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে আপনি সুদ পেতে থাকবেন! কী বলছে নিয়ম? – Bengali News | EPFO Returns: Even after leaving your job, you will continue to receive interest on your Employees’ Provident Fund Organisation account! What do the rules say?

প্রভিডেন্ট ফান্ডের সুদ আটকাতে পারে?Image Credit: ChatGPT বর্তমানে যাঁরা বেসরকারি চাকরি করেন, তাঁদের কাছে চাকরি বদল করার পর প্রভিডেন্ট ফান্ডের প্রয়োজনীয় বদল নিয়ে ধারণা থাকলেও অনেকে এখনও জানেন না যদি কেউ চাকরি ছেড়ে দেন, তাহলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা থাকা টাকার কী হবে? অনেকেই মনে করেন, বেতন জমা বন্ধ হলেই প্রভিডেন্ট ফান্ডে সুদ পাওয়াও বন্ধ […]

Home

সুযোগ পেলেই আয়নায় চোখ রাখছেন? জানেন এতে কোন রোগের শিকার হতে পারেন? – Bengali News | Do you look in the mirror every chance you get do you know what diseases you could be exposed to

আয়না আত্নবিশ্বাস বাড়ায়। সাজগোজের জন্য হোক বা বাড়ি থেকে বেরোনোর সময়, নিজের সঙ্গে নিজে কথা বলার জন্য বা কোনও কিছু অভ্যাস করার জন্য আয়না আমাদের নিত্যদিনের সঙ্গী। কারও একবার আয়না দেখলেই চলে, কারও আবার সারাদিনে বারবার আয়নার প্রয়োজন হয়। আয়নার দিকে তাকানো কি শুধুই অভ্যাস? নাকি এর পিছনে গভীর কোনও মানসিক কারণ লুকিয়ে রয়েছে ? […]

Home

Mamata Banerjee: আমায় আঘাত করলে পুর্নজীবন হয়: মমতা – Bengali News | CM Mamata Banerjee visit Hazra More Kolkata

কলকাতা: হাজরা মোড়ে সভা করছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কয়লা পাচার মামলার তদন্তে গিয়ে তাঁর সঙ্গে সংঘাত বাধে ইডি আধিকারিকদের। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ইডি তৃণমূলের যাবতীয় তথ্য চুরি করে নিয়ে চলে গিয়েছে। এরই প্রতিবাদে এ দিন সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক নজরে সবটা.. মমতা বন্দ্যোপাধ্যায়: আমায় আঘাত না করলে ঘুমিয়ে পড়ি। ঘুমানো মানে ওই ঘুম […]

Home

পারফিউম বেশি ব্যবহার করছেন ? মাথাব্যথা ও অ্যাংজাইটির যোগ আছে কিনা জানেন? – Bengali News | Are you using too much perfume do you know if there is a link between headaches and anxiety

সাজ সম্পূর্ণ করতে পারফিউমের জুড়ি মেলা ভার। চেনা মানুষের পারফিউমের গন্ধ হোক বা নিজের পছন্দের ভাল গন্ধ পেলেই মন ভাল হয়ে যায়। আবার ঘামের দুর্গন্ধ দূর করতে পারফিউম দরকার। প্রয়োজনে হোক বা কাজের ফাঁকে সখে ,ঘন ঘন পারফিউম ব্যবহার করা কি আপনার স্বভাব? বার বার পারফিউমের ব্যবহার করলে কী কী বিপদে পড়তে পারেন জানেন তো […]

Home

ED Raid: ED-মমতা সংঘাত মামলায় আজই হোক শুনানি, প্রধান বিচারপতির কাছে আর্জি জানাতে চলছে এজেন্সি – Bengali News | The agency is going to petition the Chief Justice of Supreme Court for hearing of ED vs Mamata Banerjee Case

কলকাতা: এজলাসে তুমুল বাকবিতণ্ডা। আইপ্যাকের ঘটনায় ইডির দায়ের করা মামলা গিয়েছে পিছিয়ে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এই মামলার শুনানি করবেন আগামী ১৪ জানুয়ারি। তবে সূত্রের খবর, শুক্রবারই মামলার শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ের জরুরী বেঞ্চে আবেদন করছে ইডি। লিখিত ভাবে আবেদন করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। গোয়েন্দারা চাইছেন, আজই হোক এই মামলার শুনানি। […]

Home

Share Market: টানা পাঁচ দিন পতনে টালমাটাল শেয়ার বাজার, প্রায় ১২ লক্ষ কোটি হারিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের – Bengali News | Stock market is in turmoil after five consecutive days of decline, investors are in despair after losing nearly 12 lakh crore

কলকাতা: ধসের পর ধস। টানা পাঁচদিন ধরে টালমাটাল অবস্থা শেয়ার বাজারের। লাগাতার পতনের জেরে বড়সড় লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪৫০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে ৮৪,০০০-এর নিচে নেমে আসে। তবে ধসের শুরুটা হয়েছিল গত ৫ জানুয়ারি থেকে। লাগাতার পতনে পাঁচ দিনে বাজার থেকে মুছে গিয়েছে বিনিয়োগকারীদের প্রায় […]

Home

SIR in Bengal: ২০০২ সালের তালিকায় নাম আছে বাবা-মার, শুনানির নোটিস পেয়ে আতঙ্কে ছিলেন, যুবকের মৃত্যুতে শোরগোল হাসনাবাদে – Bengali News | A man died allegedly due to fear of SIR in Hasnabad

কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারImage Credit: TV9 Bangla হাসনাবাদ: এসআইআর-র হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। শুনানিকেন্দ্রে গিয়েছিলেন। শুনানির পরও আতঙ্ক কাটেনি। আর সেই আতঙ্কেই এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম ফিরোজ মোল্লা (৩৮)। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের। মৃতের পরিজনদের অভিযোগ, ফিরোজের বাবা-মার নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও তাঁকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। শুনানির পরও বারবার […]

Home

Train Dead body Recover: ট্রেনের ভিতরে বয়স্ক লোকটাকে এভাবে দেখতে হবে? হইহই কাণ্ড – Bengali News | Deadbody Recover from train in Paschim Medinipur

ট্রেন থেকে কী উদ্ধার হল?Image Credit: Tv9 Bangla মেদিনীপুর: মেদিনীপুর স্টেশনে তখন ঢুকছে ট্রেন। সেই সময় যাত্রীরা সব গোছগাছ করছিলেন। কেউ আবার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন নামার জন্য। এই ব্যস্ততার মধ্যেই হঠাৎ করে তুমুল চিৎকার-হই-হট্টোগোল শুরু। ট্রেনের বাকি যাত্রীরা যা দেখলেন তাতে চোখ চড়কগাছ। ট্রেনের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। হাওড়াগামী রানী শিরোমণি […]

Home

Supreme Court on Stray Dog Case: ‘বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন রয়েছেন!’, শর্মিলাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের – Bengali News | “Removed From Reality,” Says Top Court as It Schools Sharmila Tagore on Stray Dogs

নয়াদিল্লি: ‘আপনি বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন’, শুক্রবার পথকুকুরদের নিয়ে চলা একটি মামলার শুনানিপর্বে অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ভর্ৎসনা দেশের শীর্ষ আদালতের। এমনকি, শুনানিপর্বে তাঁর সওয়ালকারীর যুক্তিকেও খারিজ করল বিচারপতি বেঞ্চ। বুধবার থেকে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার তিন সদস্যের বিশেষ বেঞ্চে পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে। গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট […]