নবান্ন নয়, শেষ পর্যন্ত মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে (যা নবান্নর পিছনের দিকে) ধরনার আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। আগেও এই নিয়ে শুনানি চলেছিল হাইকোর্টে। তখনই নিজের আপত্তির কথা জানিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবার পাকাপাকিভাবে না করে দিয়েছেন। এরপরই ডিভিশন বেঞ্চে যাওয়ার তোড়জোড় শুরু করেছে বিজেপি। এখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, “বিজেপি বিধায়কেরা নবান্নের সামনে প্রতিবাদ কর্মসূচি […]