শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla কলকাতা: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় পাল্টা বিধানসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলায় হাইকোর্টে সুরক্ষা চেয়ে আবেদন করেন শুভেন্দু। বুধবার বিধানসভার বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। […]