নদিয়া: বুধবার রাতেও ছিল ঠিকঠাক। শিব মন্দিরে ভগবানকে পুজো দেওয়ার পর মন্দিরের গেটে তালা দিয়ে চলে গিয়েছিলেন পুরোহিত। কিন্তু বৃহস্পতিবার সকাল হতেই দেখা গেল পুরো চিত্র গিয়েছে বদলে। শিবের গা থেকে চুরি হয়ে গেল অলঙ্কার। বিগত কয়েকদিনে একাধিক মন্দির-বাড়ি দোকানে চুরির ঘটনা ঘটছিল। এবার শিবকেও ছাড়ল না অভিযুক্তরা। কয়েকদিন আগে শান্তিপুরের জনবহুল এলাকায় সিদ্ধেশ্বরী মন্দির […]