বাঁকুড়া: দরজায় কড়া নাড়ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে শাসক ও বিরোধী শিবিরের বেলাগাম আক্রমণে ক্রমশই উত্তপ্ত হচ্ছে পশ্চিমের জেলা বাঁকুড়া। তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলার সভাপতি পৃথক-পৃথক মঞ্চ থেকে বেনজির আক্রমণ করলেন বিরোধী বিজেপিকে। কেউ নির্বাচনের পরে বিজেপি কর্মীদের এলাকা থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিলেন তো কেউ আবার নির্বাচনের পরে হুঁশিয়ারি দিলেন দেখে […]