2026 - Page 4464 of 4745 - 24 Ghanta Bangla News
Home

Kolkata Police: ভোল বদলে যাচ্ছে থানার? বড় উদ্যোগ কলকাতা পুলিশের – Bengali News | Kolkata Police is now focusing on the comfort of Kolkata citizens and transparency of services

কলকাতা: শুধু সুরক্ষা নয়, কলকাতার নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও পরিষেবার স্বচ্ছতার দিকেও এবার নজর বাড়াচ্ছে কলকাতা পুলিশ। শহরের প্রতিটি থানার প্রবেশপথে র‍্যাম্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি থানায় এই ব্যবস্থা থাকলেও, অধিকাংশ থানায় এখনও র‍্যাম্প নেই। ফলে বিশেষ ভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকরা অভিযোগ বা সমস্যার কথা জানাতে থানায় এলে ভিতরে ঢুকতে সমস্যায় […]

Home

T20 World Cup : পর পর দুটো সুপার ওভার, হেরেও মন জিতলেন গুরবাজ! – Bengali News | South Africs won against Afghanistan in super over

কলকাতা : রহমানউল্লাহ গুরবাজের সামনে সুযোগ ছিল ২০১৬ সালের কার্লোস ব্রাথওয়েট হয়ে ওঠার। সে দিন ইডেন গার্ডেন্সে জন্ম হয়েছিল এক নতুন তারকার। বেন স্টোকসকে টানা ৪ বলে ৪ ছয় মেরে একাই ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ব্রাথওয়েট। চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলেন গুরবাজ। তাঁর একার লড়াই মন জিতে নিল ক্রিকেট প্রেমীদের। দ্বিতীয় সুপার […]

Home

In Depth on Bangladesh Election: হাসিনা নেই, খালেদা নেই! ইউনূসের বাংলাদেশে কেমন ভোট হবে? ১৮ কোটি বাঙালি যে ফলের দিকে চেয়ে… – Bengali News | In Depth on Bangladesh Election 2026: Hasina, Khaleda Zia not in Scene, How Bangladesh’s Election will be Conducted? Who will Win

বাংলাদেশের মসনদে বসবে কে?Image Credit: TV9 বাংলা রাত পোহালেই বাংলাদেশে ভোট। সতেরো মাসের টালবাহানা কাটিয়ে শেষ পর্যন্ত যে ভোটটা হচ্ছে, এটাই অনেক। একটা সময় তো বাংলাদেশের ভিতরেই প্রশ্ন উঠে গিয়েছিল যে আদৌ নির্বাচনটা হবে তো? এই প্রশ্ন ওঠার যথেষ্ট কারণও মজুত ছিল। কারণগুলো এখন আর নেই, এমনটা নয়। ভরপুর আছে। বরং পরিস্থিতি এখন অন্য মাত্রায় […]

Home

কত দিন বাঁচবেন? হাতের রেখাতেই লুকিয়ে সত্য – Bengali News | Is your lifespan hidden in your palm the life line calculation trend

মানুষের এক চিরন্তন প্রশ্ন আমি কতদিন বাঁচব? জানেন এই কৌতূহল মেটানোর জন্য রয়েছে একটি বহু পুরনো পদ্ধতি? হস্তরেখা বিদ্যার মতে, বুড়ো আঙুলের পাশ দিয়ে যে বাঁকানো রেখা কবজির দিকে নেমে যায়, সেটিই ‘লাইফ লাইন’। অনেকেই বিশ্বাস করেন, এই রেখার দৈর্ঘ্য ও গভীরতার মধ্যেই নাকি লুকিয়ে আছে জীবনের হিসাব। নিজেই কীভাবে দেখবেন হাতের রেখা? জ্য়োতিষশাস্ত্র অনুযায়ী, […]

Home

Laxmi Bhandar: ‘ ওদের তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দেওয়া উচিত’ বিজেপিকে তুলোধনা তৃণমূল সাংসদের – Bengali News | Trinamool MP attacks BJP on Lakshmi Bhandar

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla কোচবিহার: ‘লজ্জা করে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতে?’ ভোটের আগে বিজেপির মহিলাকে ব্রিগেডকে এ ভাষাতেই তুলোধনা করলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া। তাঁর সাফ কথা ওদের তো ওই টাকা ফিরিয়ে দেওয়া উচিত। তাঁর এ বক্তব্য নিয়েই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। প্রসঙ্গত, এবারের বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারে […]

Home

Arjun Tendulkar Marriage: কোন ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করতে চলেছেন অর্জুন? সচিনপুত্রের বয়স, আইপিএল ও ক্রিকেট যাত্রা – Bengali News | Arjun tendulkar marriage is arjun set to marry a girl from a business family sachin tendulkars sons age ipl journey and cricket career

কলকাতা: সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। সেই কিংবদন্তির পুত্রই অর্জুন তেন্ডুলকর। বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন অর্জুন। একদিকে মাঠের পারফরম্যান্স, অন্যদিকে তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়। সব মিলিয়ে বর্তমানে খবরের শিরোনামে অর্জুন তেন্ডুলকর। ২৫ বছর বয়সে তিনি বাঁহাতি পেস বোলার ও টপ অর্ডারে ব্যাট করতে দেখা যায়। তিনি ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি […]

Home

মাধ্যমিক পাস করেননি, কোন ক্লাস অবধি পড়েছেন যীশু? নিজেই বললেন – Bengali News | Jisshu Sengupta talks about his formal education

তাঁকে দেখে বা কথা শুনে বোঝার উপায় নেই। তিনটে ভাষার উপর নায়কের দখল সিনেমার দুনিয়ায় চর্চার বিষয়। এমনকী দক্ষিণী ভাষা রপ্ত করে সেখানের ছবিতে নিয়মিত অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। এর মধ্যে এমন এক সত্যি সামনে এনেছেন নায়ক নিজে মুখে, যা শুনে তাক লেগে যাওয়ার জোগাড় তাঁর অনুরাগীাদের। নায়ক অত্যন্ত প্রতিভাবান, এই নিয়ে প্রায়ই কথা হয়। […]

Home

‘পাপ চাপা দিতেই অগ্রিম জামিন…’, হিরণকে নিয়ে বিস্ফোরক অনিন্দিতা – Bengali News | Anindita Chatterjee talks about Hiran Chatterjee’s latest step

অভিনেতা বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে নিয়ে শোরগোল পড়েছিল নেট মাধ্যমে। তা নিয়ে এখনও সেভাবে মুখ খোলেননি অভিনেতা বিধায়ক। অন্যদিকে তাঁর বর্তমান স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা থেকে বুধবার বড় স্বস্তি পেলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ হিরণের আগাম জামিন […]

Home

ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা – Bengali News | Voting in Upper Bengal, extreme caution in Upper Bengal

বসিরহাট: রাত পোহালেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আঁচ যেন পড়ল এপার বাংলাতেও। সেই কারণে ঘোজাডাঙা বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ। শুনশান রাস্তা, পার্কিংয়ে অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যা যথেষ্ট কম, সব কিছু ঠিক থাকলে শনিবার থেকে শুরু হবে আমদানি রফতানি। এশিয়া মহাদেশে অন্যতম স্থলবন্দর ঘোজাডাঙ্গা বন্দর । এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি আমদানি রফতানি […]

Home

কালীঘাটে মাসি-বোনঝি, ‘মর্দানি ৩’-এর সাফল্যে মা কালীর শরণে রানি-দেবশ্রী – Bengali News | Rani mukherjee and deboshree roy at kalighat temple

মাঘের শেষেও শহর কলকাতায় যেন বসন্তের হাওয়া, আর সেই হাওয়ায় ভেসে এল মায়ানগরীর সুবাস। বুধবার দুপুরে কালীঘাট মন্দির চত্বরে হঠাৎই সাজ সাজ রব। লাল শাড়িতে বঙ্গতনয়া অবতারে ধরা দিলেন বলিউড ক্যুইন রানি মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর প্রিয় মাসি দেবশ্রী রায়। স্রেফ পারিবারিক সাক্ষাৎ নয়, ‘মর্দানি ৩’-এর জয়জয়কারের পর ভক্তিভরে মায়ের আশীর্বাদ নিতেই তিলোত্তমায় রানি। এদিন […]