বলিউডের অন্দরমহলের অজানা গল্প, খুনসুটি আর বেফাঁস মন্তব্যের অন্যতম ঠিকানা করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’। এই শোয়ের নবম সিজনের আসন্ন পর্বে এবার একসঙ্গে কফি কাউচে বসতে চলেছেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এবং অভিনেতা-সাংসদ রবি কিষাণ। সম্প্রতি পর্বটির ঝলক বা ট্রেলার প্রকাশ্যে আসতেই দুই তারকার রসিকতা ও মজাদার কথোপকথন ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। […]