তিন বছর পরে ভারতে এসেছেন পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর ইচ্ছা ছিল আগ্রার তাজমহল ঘুরে দেখার। সেই মতো অনুমতিও দিয়েছিল ভারত সরকার। কিন্তু শেষ পর্যন্ত সামনাসামনি তাজমহল দেখা আর ভাগ্যে জুটল না পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিকের। আগ্রা সফরের অনুমতি মিললেও সেখানে গেলেন না তিনি। প্রসঙ্গত, দিল্লির হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার কথা বললেও মুসাদ্দিকের […]