রাস পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দীঘার বিভিন্ন ঘাটে ভক্তদের ভিড়। এ দিন ভোর থেকেই একের পর এক ঘাটে ভক্তরা স্নান ও ধর্মীয় আচার পালন শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটগুলিতে সমাগম আরও বাড়তে থাকে। খোল, করতাল ও খঞ্জনির তালে ভক্তরা নাম সংকীর্তনে মেতে ওঠেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে শহর। […]