সিইও–কে চিঠি অধীরের
ভোটার তালিকা সংক্রান্ত কাজে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের কেন কাজে লাগানো হচ্ছে, তার ব্যাখ্যা চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নীলম মিনাকে চিঠি দিলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। যদি নির্বাচন কমিশন পুলিশকে এই কাজে নিয়োগ করে থাকে, তার নির্দেশিকা প্রকাশের দাবিও জানিয়েছেন অধীর। সিভিক ভলান্টিয়ার পদের কোনও আইনি ভিত্তি নেই, তা হলে এই কাজে কী ভাবে তাদের নিয়োগ করা যায়— তা নিয়েও অধীর প্রশ্ন তুলেছেন।