শীতের দাপটে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ, কী ভাবে করবেন পরিচর্যা?
ঠান্ডা বাতাস থেকে বাঁচান
শীতের রাতে ঠান্ডা হাওয়া তুলসী গাছের ক্ষতি করতে পারে। তাপমাত্রা খুব কমে গেলে টবটি বারান্দার কোনও ঢাকা জায়গায় বা ঘরের ভিতরে সরিয়ে রাখুন। তবে এমন জায়গা বেছে নিন, যেখানে পর্যাপ্ত আলো পৌঁছয়।
শুকনো পাতা ও ডাল ছেঁটে ফেলুন
গাছের পাতা হলুদ হয়ে গেলে বা ডাল শুকিয়ে গেলে সেগুলি আলতো করে ছেঁটে দিন। এতে গাছের অপ্রয়োজনীয় অংশ সরবে এবং নতুন পাতা গজানোর সুযোগ তৈরি হবে।
মাটিতে জৈব সার দিন
তুলসী গাছের বৃদ্ধির জন্য উর্বর ও জল নিকাশের ভালো ব্যবস্থা রয়েছে, এমন মাটি প্রয়োজন। মাঝে মাঝে অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট বা ভালো ভাবে পচানো গোবর সার মাটিতে মেশাতে পারেন। এতে মাটির পুষ্টিগুণ বজায় থাকবে।