মিগুয়েলকে ছাড়াই ডার্বি, ম্যাচের আগে কী বললেন প্যানোস?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই হাইভোল্টেজ ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীরা। বলাবাহুল্য, এই ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ডার্বি জয় করতে পারেনি ইস্টবেঙ্গল। তাদের ঝুলিতে রয়েছে মাত্র দুইটি ড্র। অন্যদিকে, মোহনবাগানের ঝুলিতে রয়েছে একাধিক জয়। কাজেই ধারে ও ভারে লাল-হলুদকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে মোহনবাগান।
ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ
তবে বহু প্রত্যাশা নিয়ে ডার্বি ম্যাচে মিগুয়েল ফেরেইরাকে মাঠে নামানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হলো না। আসলে পারিবারিক সমস্যার কারণে আজ সকালেই ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন মিগুয়েল। কাজেই চোট কাটিয়ে ডার্বিতে ফেরার সম্ভাবনা থাকলেও সেটা কার্যকরী হল না। এই নিয়ে বাগান কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস বলেন, ‘ মিগুয়েল এবং তার পরিবারের জন্য শুভকামনা জানাই। প্রার্থনা করি সবকিছু ঠিক থাকুক। মিগুয়েল মোহনবাগান সুপার জায়ান্ট দলের অন্যতম সদস্য।’
ALSO READ | ডার্বির আগে সতর্ক দ্রাজিচ, পাঁচ জয়ের আত্মবিশ্বাসেও চিন্তা
পাশাপাশি ম্যাচ নিয়ে বলেন, ‘ এই ম্যাচের ফলাফল এবং ভারসাম্য অনেকাংশেই নির্ভর করে কিছু মুহূর্ত, একাগ্রতা এবং খেলোয়াড়দের আবেগ ও মনোযোগের উপর।’