পোষ্যর বুদ্ধিতেই বাঁচল প্রাণ! অচেতন মালিককে ‘রক্ষা’ করে গোল্ড মেডেল পেল হোলি - 24 Ghanta Bangla News
Home

পোষ্যর বুদ্ধিতেই বাঁচল প্রাণ! অচেতন মালিককে ‘রক্ষা’ করে গোল্ড মেডেল পেল হোলি

Spread the love

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

পোষ্য কুকুর শুধু বাড়ির সদস্য নয়, অনেক সময় বিপদের দিনে সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে। তার প্রমাণ দিল ব্রিটেনের বার্মিংহামের সাত বছরের জ্যাক রাসেল টেরিয়ার (Jack Russell Terrier) হোলি।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

বরফে পিছলে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েছিলেন তার মালিক নাইজেল হোয়াটমোর। আশপাশে লোকজন না থাকায় দ্রুত সাহায্য পাওয়ার সম্ভাবনাও কম ছিল। কিন্তু হোলি হাল ছাড়েনি। মালিককে বাঁচাতে তার মরিয়া চেষ্টা শেষ পর্যন্ত নজর কেড়েছে পথচারীদের। সেই সাহসিকতার স্বীকৃতি হিসেবে হোলি পেয়েছে PDSA গোল্ড মেডেল।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

ঘটনাটি ঘটে ৩ জানুয়ারি ২০২৬। সেদিন সকালে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিল হোলি ও তার মালিক নাইজেল। কিন্তু একটি গলির মধ্যে আচমকাই বরফে পিছলে পড়ে গুরুতর আহত হন নাইজেল। মাথায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। জায়গাটি এমন ছিল যে গলির দুই দিক থেকেই তাঁকে সহজে দেখা যাচ্ছিল না। ঠান্ডা আবহাওয়া এবং রাস্তায় লোকজন কম থাকায় দীর্ঘ সময় কেউ তাঁকে খুঁজে না পাওয়ার আশঙ্কা ছিল।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

সেই পরিস্থিতিতে হোলি ছুটতে শুরু করে। বার বার গলি থেকে পাশের ফুটপাথে যায়। পথচারীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তার অস্বাভাবিক আচরণ দেখে এক স্থানীয় ব্যক্তি এগিয়ে আসেন। হোলি তাঁকে পথ দেখিয়ে নিয়ে যায় আহত মালিকের কাছে। ওই ব্যক্তি সাহায্যের ব্যবস্থা করেন এবং জরুরি পরিষেবায় খবর দেন। আর এক জন সেখানে থেকে নাইজেল ও হোলির পাশে অপেক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুল্যান্স পৌঁছয়।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

হাসপাতালে নিয়ে যাওয়ার পরে নাইজেলের মাথায় কনকাশন (Concussion) ধরা পড়ে। তাঁর মাথায় আঘাত, ভাঙা পাঁজর, কাঁধের চোট এবং রক্তক্ষরণ হয়েছিল বলে তিনি জানিয়েছেন।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

পরে জানা যায়, দুর্ঘটনার প্রভাব তাঁর হৃদযন্ত্রের উপরেও পড়েছিল। ঘটনার পরের অংশ তাঁর মনে নেই। অ্যাম্বুল্যান্সে স্ত্রী লরার সঙ্গে থাকার মুহূর্ত থেকেই তাঁর স্মৃতি ফিরে আসে।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

নাইজেলের কথায়, হোলি খুব ভয় পেয়েছিল। কিন্তু সে হাল ছাড়েনি। তাঁর কথায়, ‘She really is my guardian angel’ অর্থাৎ, হোলি সত্যিই তাঁর রক্ষাকর্তা দেবদূত। দুর্ঘটনার পরেও হোলি তাঁকে ছেড়ে যায়নি। সুস্থ হওয়ার সময়ও সে বার বার তাঁর পাশে থেকেছে।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

২৭ নভেম্বর ২০২৬, লন্ডনে PDSA Animal Awards অনুষ্ঠানে হোলিকে এই সম্মান দেওয়া হয়। PDSA গোল্ড মেডেলকে প্রাণীদের জন্য জর্জ ক্রসের সমতুল্য বলা হয়।

সাহসিকতার জন্য PDSA গোল্ড মেডেল পাওয়া জ্যাক রাসেল টেরিয়ার হোলি এবং তার মালিক নাইজেল হোয়াটমোর।
জ্যাক রাসেল টেরিয়ার হোলি

২০০২ সালে চালু হওয়া এই পুরস্কার নাগরিক জীবনে প্রাণীদের অসাধারণ সাহসিকতা ও জীবনরক্ষাকারী কাজের স্বীকৃতি দেয়। হোলির এই গল্প আরও এক বার মনে করিয়ে দিল, মানুষের সঙ্গে পোষ্যদের সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *