চলতি সপ্তাহেই ফাইনালের আগে শেষ ‘দাদার দরবার’। সেখানে ৯০ দিনের জার্নির নানা অনবদ্য মুহূর্ত ভাগ করেছেন সৌরভ। যার মধ্যে অন্যতম তাঁর কন্যার পছন্দের প্রতিযোগী। বাড়ির সব সদস্যের সঙ্গে কথা বলার সময়ে বিষয়টি তোলেন সৌরভ। তিনি জানান, সানার সবচেয়ে পছন্দের ‘লাফটারসেন’-খ্যাত নিরঞ্জন।