ডার্বি জয়ের লক্ষ্যে কেমন একাদশ বাছলেন প্যানোস?

এক ঘন্টা ও বাকি নেই। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে যাবে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ(Mohun Bagan )। যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। পরিসংখ্যানের বিচারে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগে এখনও পর্যন্ত ডার্বিতে অপরাজিত রয়েছে সবুজ-মেরুন। গতবার পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল মেরিনার্সরা। কাজেই সেই রেকর্ড বজায় রাখার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামবে ময়দানের এই প্রধান। সবদিক মাথায় রেখেই নিজের একাদশ সাজিয়েছেন বাগান কোচ।
অন্যান্য দিনের মত আজ ও দলের গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ। রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে রাহুল ভেকে, আলবার্তো রদ্রিগেজ, মেহেতাব সিং এবং দলের অধিনায়ক শুভাশিস বসু। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং দেজান ড্রাজিচ। দুই উইং থেকে আক্রমণে উঠে আসতে দেখা যেতে পারে লালিয়ানজুয়ালা ছাংতে এবং মনবীর সিংকে। ফরোয়ার্ড লাইনে শুরু করছেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। লিস্টন কোলাসো থেকে শুরু করে সামির জালকোভিচ সহ লি হ্যারি আরউইন সহ দীপক টাংড়িদের আপাতত রিজার্ভে রাখছেন কোচ। প্রয়োজনে তাদের নামানো হতে পারে ম্যাচে।