Salman Khan: ফের আইনি বিপাকে সলমন খান! এবার কোন নতুন ঝামেলায় জড়ালেন ভাইজান? | Salman Khan Receives Legal Notice After Shah Rukh Khan And Ajay Devgn - 24 Ghanta Bangla News
Home

Salman Khan: ফের আইনি বিপাকে সলমন খান! এবার কোন নতুন ঝামেলায় জড়ালেন ভাইজান? | Salman Khan Receives Legal Notice After Shah Rukh Khan And Ajay Devgn

Spread the love

Salman Khan: ফের আইনি বিপাকে সলমন খান! এবার কোন নতুন ঝামেলায় জড়ালেন ভাইজান?

কী ঘটেছে ভাইজানের সঙ্গে?

বলিউড তারকাদের যেন পিছু ছাড়ছে না পান মশলার বিতর্ক। শাহরুখ খান (Shah Rukh Khan) ও অজয় দেবগনের (Ajay Devgn) পর এবার আইনি বিপাকে পড়লেন সলমন খান (Salman Khan)। বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অভিনয় করার অভিযোগে সলমন এবং ‘রাজশ্রী পান মশলা’ প্রস্তুতকারী সংস্থাকে নোটিস পাঠাল রাজস্থান রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশন। আগামী ২০২৭ সালের ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

কী নিয়ে এত বিতর্ক?

যোধপুরের বাসিন্দা গজেন্দ্র কুমার এই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ‘জশন কা টশন’ নামের ওই বিজ্ঞাপনে সলমনকে বলতে দেখা গিয়েছে, মাত্র ৫ থেকে ১০ টাকার প্যাকেটে নাকি দামি কেশর ও এলাচ রয়েছে। অভিযোগকারীর দাবি, তারকাদের এমন কথায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। বিশেষ করে অল্পবয়সী ছেলেমেয়েরা নেশার দিকে ঝুঁকছে। এর ফলে মুখের ক্যানসারের মতো মারণ রোগ বাড়ছে।

মামলায় আরও এক চাঞ্চল্যকর মোড় রয়েছে। যোধপুর জেলা ক্রেতা সুরক্ষা কমিশনে সলমনের তরফে যে আইনি কাগজপত্র বা ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ জমা পড়েছে, তাতে অভিনেতার সই আসল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন গজেন্দ্র। তিনি সলমনকে সশরীরে হাজির হতে এবং সইয়ের ফরেন্সিক পরীক্ষার দাবি জানিয়েছিলেন। জেলা কমিশন সেই আর্জি খারিজ করলে তিনি রাজ্য কমিশনের দ্বারস্থ হন। রাজ্য কমিশন আপাতত জেলা আদালতকে কোনও রায় না দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, সলমনের আবেদনের ভিত্তিতে রাজস্থান হাইকোর্ট এই মামলার কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে।

কী বলছেন সলমনের আইনজীবী ও প্রশাসন?

সলমনের আইনজীবীদের দাবি, অভিনেতা পান মশলা নয়, বরং রুপোর তবক দেওয়া এলাচের বিজ্ঞাপন করেছেন। তা ছাড়া এই মামলা শোনার এক্তিয়ার ক্রেতা সুরক্ষা কমিশনের নেই বলেও তাঁদের যুক্তি।

উল্লেখ্য, এর আগে বিমল এলাচির বিজ্ঞাপনের জন্য শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকেও নোটিস পাঠিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। ঘুরপথে নিষিদ্ধ পণ্যের প্রচার চালানোর অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। প্রখর গুপ্তার পডকাস্টে আধিকারিক তুকারাম মুন্ধে স্পষ্ট জানিয়েছেন, ২০১৮ সালের খাদ্য সুরক্ষা বিজ্ঞাপন আইন (যা ২০১৯ সাল থেকে কার্যকর হয়েছে) অনুযায়ী, কোনও পণ্যের প্রচার করলে তার সমান দায় তারকাদেরও নিতে হবে। বিজ্ঞাপনের দাবি সত্যি হওয়া বাধ্যতামূলক। এখন দেখার, আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *