Howrah: AI দিয়ে তরুণীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় 'পোস্ট', নাবালককে মারধর ও নগ্ন করে ঘোরানোর অভিযোগ | Howrah: inor Assaulted, Paraded Naked in Domjur Over Alleged AI Morphed Photos of Woman - 24 Ghanta Bangla News
Home

Howrah: AI দিয়ে তরুণীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ‘পোস্ট’, নাবালককে মারধর ও নগ্ন করে ঘোরানোর অভিযোগ | Howrah: inor Assaulted, Paraded Naked in Domjur Over Alleged AI Morphed Photos of Woman

Spread the love

Howrah: AI দিয়ে তরুণীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় 'পোস্ট', নাবালককে মারধর ও নগ্ন করে ঘোরানোর অভিযোগ

এলাকায় চাঞ্চল্যImage Credit: TV9 Bangla

হাওড়া: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির অপব্যবহার! হাওড়ার ডোমজুড়ে এক নাবালক AI-এর সাহায্যে স্থানীয় এক তরুণীর আপত্তিকর (নগ্ন) ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং তার জেরে ওই নাবালককে মারধর ও চরম হেনস্থা করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তরুণীর বিকৃত ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, এরপরই পাশের পাড়া থেকে কয়েকজন যুবক এসে অভিযুক্ত ওই নাবালককে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, আইন হাতে তুলে নিয়ে তাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় দুই পক্ষের তরফ থেকেই থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *