Edit Window-এর নতুন তারিখ ঘোষণা, কবে সংশোধন?
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO) নিয়োগের অনলাইন ফর্মে সংশোধনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। প্রযুক্তিগত কারণে Edit Window-এর সময়সীমা পুনর্নির্ধারণ করেছে কমিশন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন প্রার্থীরা। শুক্রবার, ২৭ নভেম্বর ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল WBPSC। সেখানে জানানো হয়েছে এ কথা।