সল্টলেকের রেস্তোরাঁয় খাবার বিক্রি বন্ধের নির্দেশ
সল্টলেকের একটি রেস্তোরাঁয় শুক্রবার অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। আপাতত ওই রেস্তোরাঁকে খাবার বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন সকালে হঠাৎ রেস্তোরাঁয় হাজির হন সরকারি আধিকারিকরা। অভিযোগ, প্রথমেই তাঁদের নজরে আসে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ। ফ্রিজ এবং ডিপ ফ্রিজারের অবস্থা দেখেও চমকে যান তাঁরা। ফ্রিজ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মেয়াদ পেরোনো দুধ। ফ্রিজে পুরোনো কাঁচা মাংস থেকে রান্না করা বিরিয়ানির মাংসও পাওয়া যায়।