বেঙ্গালুরুর লজে নিয়ে গিয়ে প্রেমিকাকে খুনের অভিযোগ
পুলিশের সূত্রে খবর, শুক্রবার বেঙ্গালুরুর কটনপেট (Cottonpete) এলাকায় একটি লজ থেকে উদ্ধার হয় তরুণীর মৃতদেহ। সেখানকার ওটিসি রোডে, থাওয়াকাল মাস্তান দরগার কাছে অবস্থিত একটি লজ থেকে পাওয়া হয় তাঁর দেহ। মৃতের নাম গঙ্গা। বছর ২২-এর ওই তরুণী কেরালার আদুর এলাকার বাসিন্দা। নার্সিং কোর্স সম্পন্ন করেছিলেন ওই তরুণী। এখন চাকরির খোঁজ করছিলেন তিনি।