তিন ম্যাচের খরা কাটিয়ে ইন্টার কাশীকে হারাল চার্চিল ব্রাদার্স - 24 Ghanta Bangla News
Home

তিন ম্যাচের খরা কাটিয়ে ইন্টার কাশীকে হারাল চার্চিল ব্রাদার্স

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে চার্চিল ব্রাদার্স (Churchill Brothers)। ভারতীয় ক্লাব ফুটবলে গোয়ার এই দলের সক্রিয়তা কিংবা ইতিহাস ভোলার নয়। অতীতে দুই প্রধানের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যের শক্তিশালী দলগুলিকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে জুড়ি মেলা ভার ছিল চার্চিলের। স্বাভাবিকভাবেই প্রথম ডিভিশন লিগে তাদের খেলতে আসা নিঃসন্দেহে বড়সড় চ্যালেঞ্জ ছিল প্রত্যেকটি দলের কাছেই। সেটা প্রমাণিত হয়েছে প্রথম ম্যাচে। যেখানে তারা পরাজিত করেছিল মানোলো মার্কেজের শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে। এক কথায় যা চমকে দিয়েছিল প্রত্যেককে।

ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ

কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা বজায় ছিল না। দ্বিতীয় ম্যাচে ময়দানের অন্যতম প্রধান তথা গতবারের আইএসএল জয়ী দল ইস্টবেঙ্গলের কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল আলেমাও চার্চিলের দলকে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে যথেষ্ট বেগ পেতে হয় দলের ফুটবলারদের। যারফলে তারা পয়েন্ট নষ্ট করে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। শুক্রবার বারাণসীর ইন্টার কাশী দলের বিরুদ্ধে নামার আগে শেষ তিনটি ম্যাচে পরাজিত হয়েছিল চার্চিল। পাঞ্জাব এফসি থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেড সহ মোহনবাগান সুপার জায়ান্টের মত দলের বিরুদ্ধে লড়াই করেও পয়েন্ট ছিনিয়ে নিতে পারেনি গোয়ার এই দলটি।

ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ

তবে শুক্রবার ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ ছিল দিমিত্রিস দিমিত্রিউয়ের ছেলেদের। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে শেষ হাসি হাসে চার্চিল ব্রাদার্স। গোল করে যান ত্রিজয় স্যাভিও ডায়াস। দ্বিতীয়ার্ধে তার করা একমাত্র গোলে তিন পয়েন্ট সুনিশ্চিত করে নেয় চার্চিল। এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে দলের সকল দেশি ও বিদেশি ফুটবলারদের।

ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *