Narendra Modi: নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বার্তা মোদীর | PM Modi on Women’s Reservation Bill: ‘Committed to Fulfil Promise to Nari Shakti’, Vows to Remove All Hurdles
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
নয়া দিল্লি: নারীদের অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মোদী জানিয়েছেন, সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁর সরকার। নিজের এক্স (X) হ্যান্ডলে পোস্ট করা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মহিলাদের অধিকার নিশ্চিত করার পথে যে সমস্ত বাধা রয়েছে, তা দূর করতে উদ্যোগী হবে সরকার।
ভিডিও বার্তায় মোদী বলেন, “মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কয়েক দশক ধরে এই লড়াই চলছে। আমিও তাঁদের মধ্যে একজন, যাঁরা এই লড়াইয়ে সামিল হয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের নারীশক্তিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। সেই প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।” মহিলাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার পথে সমস্ত বাধা দূর করারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
We had made a promise to our Nari Shakti and we remain committed to fulfilling it… https://t.co/ZT3TK71Psh
— Narendra Modi (@narendramodi) November 28, 2026