Jatindramohan Bagchi: ‘কাজলা দিদি’র কবির জন্মভিটে
‘কাজলা দিদি’ কবিতার লেখক কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্মভিটে দেখতে এক দিনের ভ্রমণে ঘুরে আসুন নদিয়ার করিমপুরের যমশেরপুরে। প্রায় আড়াইশো বছরের পুরনো ও নতুন জমিদারবাড়ির ঐতিহ্য এবং কবির সাহিত্যকীর্তির নানা দিক উঠে এসেছে এই প্রতিবেদনে। শুক্রবার কবি যতীন্দ্রমোহন বাগচীর ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পৈতৃক বাড়িতে আয়োজিত হয় স্মরণসভার। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক থেকে একাধিক বিশিষ্টজনেরা।