Debashis Kar Gupta: বিরোধী দলনেতা বাছাইয়ে কোন পথে হাঁটবেন স্পিকার? কী বলছে পরিষদীয় রীতি, ব্যাখ্যা দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস কর গুপ্ত | Calcutta High Court Verdict on Leader of Opposition: What Options Does Speaker Have? Ex Chief Justice Debashis Kar Gupta Explains - 24 Ghanta Bangla News
Home

Debashis Kar Gupta: বিরোধী দলনেতা বাছাইয়ে কোন পথে হাঁটবেন স্পিকার? কী বলছে পরিষদীয় রীতি, ব্যাখ্যা দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস কর গুপ্ত | Calcutta High Court Verdict on Leader of Opposition: What Options Does Speaker Have? Ex Chief Justice Debashis Kar Gupta Explains

Spread the love

Debashis Kar Gupta: বিরোধী দলনেতা বাছাইয়ে কোন পথে হাঁটবেন স্পিকার? কী বলছে পরিষদীয় রীতি, ব্যাখ্যা দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস কর গুপ্ত

দেবাশিস কর গুপ্তImage Credit: Tv9 Bangla

কলকাতা: বিধানসভায় আপাতত কোনও বিরোধী দলনেতা নেই। শুক্রবারই বিরোধী দলনেতা মামলায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রায় দিয়েছে যে, বিরোধী দলনেতা নির্বাচন আইনসম্মত হয়নি। আগামী দশ দিনের মধ্যে নতুন করে আবার স্পিকারকেই বেছে নিতে হবে বিরোধী দলনেতা। ততদিন পর্যন্ত বিরোধী দলনেতার (Leader of Opposition) চেয়ার শূন্যই থাকবে। কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে ৪ ডিসেম্বর থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেখানে কীভাবে বিরোধী-দলনেতাহীন বিধানসভা চলবে? আরও একটা প্রশ্ন হচ্ছে, বিরোধী দলনেতা বাছাইয়ে কী পদক্ষেপ করতে পারেন স্পিকার? কী হতে পারে? এই বিষয়ে এবার টিভি৯ বাংলাকে জানালেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত (Debashis Kar Gupta)।

বিরোধী দলনেতা ছাড়া কি বিধানসভা চালাতে অসুবিধা হবে?

দেবাশিস কর গুপ্ত এই বিষয়ে বলেন, “বিরোধী দলনেতা ছাড়া হাউজ় চালাতে কোনও অসুবিধা নেই। এরকম উদাহরণও রয়েছে।” বাংলায় প্রায় ৫৪-৫৫ বছর আগের একটি উদাহরণ তুলে ধরেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সংখ্যার প্রয়োজন হয়, যা মোট নির্বাচিত প্রার্থীর ১০ শতাংশ। সেটা পাওয়া যাচ্ছিল না। আর ১৯৭৭ সালে যদিও সেটা ১০ শতাংশের কম ছিল, সেখানে হাউজের একটা সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলের সংখ্যা কম থাকলেও সেখান থেকে বিরোধী নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া করা হয়েছিল। তবে, গণতন্ত্রের ক্ষেত্রে বিরোধী দলনেতা থাকা সবসময়ই প্রয়োজন। গঠনমূলক আলোচনা-সমালোচনার জন্য প্রয়োজন।”

ঋতব্রত তৃণমূলের বিধায়কের সংখ্যা যদি বেশি হয়, তাহলে কি স্পিকার তাঁকেই বেছে নেবেন?

দেবাশিস বলেন, “যে দলটি বিধানসভায় এককভাবে সংখ্যাগরিষ্ঠ, তাঁদের যে নেতৃত্ব, সেখান থেকে চিঠি দিয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রয়োজনে সেইসব সদস্যের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব স্পিকারের কাছে পৌঁছবে। আর স্পিকার যদি মনে করেন তাহলে এই ব্যাপারে অন্য দলের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার সম্ভাবনা হবে, তাহলে প্রত্যেককে সুযোগ দিতে হবে। প্রয়োজনে স্পিকার ওই বিরোধী যে সদস্য রয়েছে, তাদের মধ্যেও ভোটগ্রহণ করে দেখে নিতে পারেন একক সংখ্যাগরিষ্ঠ দলের প্রস্তাবটা সঠিক এসছে কি না। এই প্রক্রিয়া স্পিকারকে করতে হয়।”

অবসরপ্রাপ্ত বিচারপতি আরও বলেন, “আদালতের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় যদি কোনও ব্যতিক্রম ঘটে থাকে, তাহলে সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে জুডিশিয়াল রিভিউ-এর মাধ্যমে।”

উল্লেখ্য, আজ ছুটির দিনে হঠাৎ বিধানসভায় হাজির হন স্পিকার রথীন্দ্র বসু। প্রায় তিন ঘণ্টা ছিলেন। কেন গিয়েছিলেন, সেই বিষয়ে জানা যায়নি।তবে, বিরোধী দলনেতা বাছাইয়ের আবহে হঠাৎ ছুটির দিনে বিধানসভায় হাজির হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক জগতের বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *