Anant Ambani: কৃষ্ণ বন্দনা অনন্ত অম্বানীর, বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমায় অংশ নিলেন | Anant ambani takes part in gobardhan parikrama in vrindavan - 24 Ghanta Bangla News
Home

Anant Ambani: কৃষ্ণ বন্দনা অনন্ত অম্বানীর, বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমায় অংশ নিলেন | Anant ambani takes part in gobardhan parikrama in vrindavan

Spread the love

Anant Ambani: কৃষ্ণ বন্দনা অনন্ত অম্বানীর, বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমায় অংশ নিলেন

ব্রজভূমিতে অনন্ত অম্বানী।Image Credit: TV9 বাংলা

বৃন্দাবন: গোবর্ধন পরিক্রমায় অংশ নিতে বৃন্দাবনে পৌঁছলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এগজিকিউটিভ ডিরেক্টর অনন্ত অম্বানী (Anant Ambani)। শুক্রবার সেখানে পৌঁছতেই রাস্তার বিভিন্ন জায়গায় ভক্ত ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৃন্দাবনে গিয়ে প্রথমে শ্রী গিরিরাজ মুখারবিন্দ মন্দিরে পুজো দেন অনন্ত অম্বানী। এরপর গিরিরাজ, যা গোবর্ধন পর্বত নামেও পরিচিত, তার পূর্ণ পরিক্রমা শুরু করেন তিনি। ধর্মীয় আচার পালন করেন তিনি। ভক্তরাও তাঁকে স্বাগত জানান।

পরিক্রমার পথে ব্রজভূমির সমৃদ্ধ সংস্কৃতি ও ভক্তির নানা ছবি ফুটে ওঠে। স্থানীয় শিল্পীরা কৃষ্ণলীলা পরিবেশন করেন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন তাঁরা। সেই পরিবেশনা মুগ্ধ চোখে দেখেন অনন্ত অম্বানী। গোটা আয়োজনের মধ্যে দিয়ে ফুটে ওঠে ব্রজভূমির আধ্যাত্মিক আবহ ও সাংস্কৃতিক ঐতিহ্য।

নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অনন্ত অম্বানী বলেন, “আমি গিরিরাজের পূর্ণ পরিক্রমা করছি। ভগবান গিরিরাজ ধরণের চরণে থাকতে পারা আমার কাছে অত্যন্ত আনন্দের। ব্রজভূমির মানুষের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা সবাই গিরিরাজ ধরণের চরণে রয়েছি। আজ আমি এখানে রয়েছি আমার দাদু-ঠাকুমার জন্যই। তাঁদের আশীর্বাদ, স্নেহ ও দিক-নির্দেশনাই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যখন তাঁদের জানিয়েছিলাম যে পূর্ণ পরিক্রমা করতে আসছি, তাঁরা খুব খুশি হয়েছিলেন। তাই তাঁদের হয়েও এখানে শ্রদ্ধা নিবেদন করছি।”

এই পবিত্র স্থানে এসে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন অনন্ত অম্বানী। তিনি বলেন, “এখানে এসে যা অনুভব করেছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গোটা পরিবেশে এক অনন্য ভক্তি ও আধ্যাত্মিকতার আবহ রয়েছে। আমি ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করছি। বিশেষ করে আমাদের দেশ ভারতের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করছি।”

অনন্ত অম্বানীর এই সফর নিয়ে আনন্দ প্রকাশ করেছেন শ্রী গিরিরাজ জি মুখারবিন্দ মন্দিরের পুরোহিত গণেশ। তিনি বলেন, “অনন্ত অম্বানীর গিরিরাজ দর্শনে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর বাবা-মা এবং দাদু-ঠাকুমার সঙ্গে গিরিরাজজির গভীর সম্পর্ক রয়েছে। তাঁরা নিয়মিত বিভিন্ন মন্দিরে পুজো ও দান করে থাকেন। তাঁর পরিবারের যশ ও সমৃদ্ধি আরও বৃদ্ধি পাক, এটাই আমাদের প্রার্থনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *