৮-৮-৮ নিয়ম, ঘুম ও ডিনার - 24 Ghanta Bangla News
Home

৮-৮-৮ নিয়ম, ঘুম ও ডিনার

Spread the love

বলিউড অভিনেতাদের মধ্যে ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি সচেতন অক্ষয় কুমার। অনুরাগীদেরও তিনি ফিট থাকার পরামর্শ দেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শর্টকাটে ওজন ঝরানো যায় না। কোনটা শরীরের পক্ষে ভাল আর কোনটা খারাপ, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি। তাঁর দাবি, ফিট থাকতে হলে জীবন থেকে রাসায়নিক পণ্য সরাতে হবে এবং নিয়ম করে শরীরচর্চা করতে হবে। ‘খিলাড়ি’ নিজেও কি এই নিয়ম মানেন? তাঁর দৈনিক রুটিন ঠিক কেমন?

অক্ষয় কুমারের ‘৮-৮-৮’ নিয়ম কী?

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ এসে নিজের ২৪ ঘণ্টার রুটিন শেয়ার করেছেন অভিনেতা। অক্ষয় বলেন, ‘আমি দিনে ৮ ঘণ্টা কাজ করি, ৮ ঘণ্টা ঘুমোই। বাকি ৮ ঘণ্টার মধ্যে কিছুক্ষণ পরিবারকে সময় দিই, খাওয়াদাওয়া করি এবং অন্যান্য কাজ করি। তার মধ্যেই ২ ঘণ্টা নিজের শরীরকে দিই।’ অর্থাৎ ৮-৮-৮ রুল মেনে চলেন ‘খিলাড়ি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *