ভিসা জট কাটার ইঙ্গিত, ডিসেম্বরেই কলকাতায় আসছেন এফিয়ং?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: খেতাব জয়ের মধ্য দিয়ে এই মরসুম শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC) ফুটবল ক্লাব। বহু বছর পর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ এবার চ্যাম্পিয়ন হয়েছে মশাল ব্রিগেড। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে আইএফএ শিল্ডে সেই ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ঐতিহাসিক সেই টুর্নামেন্টের গ্ৰুপ পর্বে পাঞ্জাবের কাছে পরাজিত হতে হলেও পরবর্তীতে দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নিয়েছিল মশাল ব্রিগেড। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি।
ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ
গতবারের পর এবার ও পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই হতাশা কাটিয়ে এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে সাফল্য পেতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। তবে আইএসএল ও এএফসির টুর্নামেন্টের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলের অধিকাংশ ফুটবলার আগেই শহরে এসে গেলেও এখনও পর্যন্ত পৌঁছাতে পারেননি এফিয়ং। এই পরিস্থিতি নিঃসন্দেহে চিন্তা বাড়তে শুরু করেছিল সকল সমর্থকদের মধ্যে। তবে ইতিমধ্যেই ঘটে গিয়েছে অনেক কিছু। এবারের আইএসএলে প্রথম পরাজয়ের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নয়া ইতিহাস সৃষ্টি করেছে ইস্টবেঙ্গল।
ALSO READ | ৫২ বলে ঝোড়ো ২০০! একের পর এক রেকর্ড ব্রেক সূর্যবংশীর
কিন্তু আদৌও আসবেন তো সেই নাইজেরিয়ান তারকা? গতবার পাঞ্জাব এফসির জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এফিয়ং সুঙ্গুসির। তবে এবার বহু আগেই তাকে দলে টানার কথা শোনা গেলেও ভিসাজনিত সমস্যায় বারংবার ভুগতে হয়েছে তাকে। এসবের মাঝেই এবার তাকে নিয়ে সামনে আসলো নয়া তথ্য। সেই অনুযায়ী খুব শীঘ্রই ভিসা জল্পনার অবসান ঘটতে চলেছে এই নাইজেরিয়ান ফুটবলারের। বিভিন্ন মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে যে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি পা রাখবেন কলকাতায়। সেক্ষেত্রে হয়তো মুম্বাই ম্যাচের আগেই যোগ দিতে পারেন দলের সঙ্গে।