বিলকিস বানোর লড়াইয়ের দিন কবে শেষ হবে? - 24 Ghanta Bangla News
Home

বিলকিস বানোর লড়াইয়ের দিন কবে শেষ হবে?

Spread the love

জনমানসে ধর্ষক প্রায়শ নারকীয়তার না-মানুষ প্রতিভূ। অথচ ধর্ষকরা, বিলকিস-এর ধর্ষকদের মতোই, সাধারণ ও সর্বব্যাপী। বিলকিস-এর ধর্ষকদের মধ্যে আছে আইনজীবী, শিক্ষক, হাতুড়ে ডাক্তার, স্বঘোষিত সমাজকর্মী, প্রাক্তন ‘সরপঞ্চ’-এর স্বামী, ছোট হোটেলের মালিক সহ অনেক আপাত সাধারণ মানুষ। দাহোড়-এর সিংভাদ গাঁয়ে বিলকিস-এর প্রতিবেশী ছিল তারা। কয়েকজন ধর্ষকের পরিবার ছিল বিলকিস-এর মহিষের দুধের ক্রেতা৷ সাম্প্রদায়িক ইন্ধন রাতারাতি পরিচিতদের ধর্ষক করে তুলেছিল। এগারো জন অপরাধীর মধ্যে তিন জোড়া ভাই আর এক ‘চাচা-ভাতিজা’ জুটিও। ভাইয়ের উপস্থিতিতে ভাই বিধর্মী নারীতে উপগত হচ্ছে, ভাইপো অপেক্ষা করছে, চাচার হয়ে গেলে তার পালা আসবে— এ সব আশ্চর্য দৃশ্য অগত্যা কল্পনা করতে হয়। ছেলের সাজা মকুব প্রার্থনা করার সময় অপরাধী রাধেশ্যামের বাবা বলেছিল, ‘তখন ‘মাহোল’ অন্য রকম ছিল।’ ভয় হয়, আমাদের আশেপাশেও ধর্ষকরা তেমন তেমন ‘মাহোল’ পেলে জেগে উঠবে না তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *